২২ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): এক তৃণমূল নেতা খুন হওয়ার পর অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট। এ ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি বাড়িতে আগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীরা। আর আগুনে অন্তত ১০ জন পুড়ে মারা গেছেন।
সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। খবর: আনন্দবাজার পত্রিকা।
খবরে জানা যায়, ভাদুর বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল সন্ত্রাসী।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন।
তার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই গ্রাম।
পশ্চিমবঙ্গ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply