মেসির বিদায়

নতুন বছরের শুরুটা লিওনেল মেসির জন্য বিষাদময়। স্প্যানিশ সুপার কাপ থেকে মাথা নিচু করে বিদায় নিতে হলো আর্জেন্টাইন সুপার হিরোকে।

সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনাকে বিদায় দিল অ্যাতলেতিকো মাদ্রিদ। ৩-২ গোলের জয় নিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ পাড়াতো দল অ্যাতলেতিকো।

বুধবার ভ্যানেন্সিয়ার জালে তিন গোল (৩-১) ঠুকে দিয়ে ফাইনাল ম্যাচের প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার রাতের সেমিফাইনালে বার্সার হয়ে মেসি ও গ্রিজম্যানের গোল বিফলে যায় অ্যাতলেতিকোর কোকে, মোরাতা ও কোররেয়ার লক্ষ্যভেদে। পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

১২ জানুয়ারি রোববার সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে সুপার কাপের ফাইনাল। বছরের শুরুতেই আরেকটি মাদ্রিদ ডার্বির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *