রামুতে সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় তিন জন মারা গেছেন কক্সবাজারের রামুতে। শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।

বুধবার রাত সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে। রামু উপজেলার জোয়ারিয়ানালায় গ্রামীণ ব্যাংকের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জন ঘটনাস্থলে ও এক জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন চট্টগ্রাম শহরের আতুরার দীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও পশ্চিম নাসিরাবাদ এলাকার জামালউদ্দিন (৩৫)।

আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের বাস চালক পালিয়ে গেছে। পুলিশ বাসটি জব্দ করেছে।