ইসরাইলের ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন

১৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইসরাইলের আরও একটি ড্রোন ভূপাতিত করেছেন ফিলিস্তিন। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নজরদারি করার সময় গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

গাজার উত্তরাংশে গত সোমবার রাতে ড্রোনটি ভূপাতিত করার পর ফিলিস্তিনি যোদ্ধারা এর নিয়ন্ত্রণ নেন। খবর: প্রেসটিভি ও জেরুজালেম পোস্ট।

এ নিয়ে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা গত দুই সপ্তাহে ইসরাইলের চারটি ড্রোন ভূপাতিত করল।

এ সম্পর্কে ইসরাইলের দৈনিক পত্রিকা জেরুজালেম পোস্ট বলেছে, ইসরাইলি অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করায় লেবানন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি ড্রোনগুলো মাছির মতো পড়ছে।

ফিলিস্তিন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *