মালালাকে হত্যার হুমকি

১৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’ টুইটারে তাকে এই হুমকি দেয়।

এর আগে ২০১২ সালে নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করেছিল এক সন্ত্রাসবাদী।

সরাসরি টুইটারে হুমকি দিয়ে ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’-এর প্রাক্তন মুখপাত্র এহসান জানিয়েছে, পরের বার আর কোনো ভুল হবে না। অর্থাৎ আবারও মালালাকে গুলি করার সুযোগ পেলে সে লক্ষ্যভেদ করবে।

এই ভয়ংকর হুমকি দেয়ার পরে তার তহরিক-ই-তালিবান পাকিস্তান -এর প্রাক্তন মুখপাত্র এহসান অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মালালা টুইটে লেখেন, এক তহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার ও আরও অনেক নিরীহ মানুষের ওপরে হামলার দায় স্বীকার করেছে। এবার সে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হুমকি দিতে শুরু করেছে।

পাকিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *