মা হচ্ছেন কাজল

২ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিসলু দম্পতির। নতুন বছরে নিজেদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত তারা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে ইনস্টাগ্রামে কাজলের সাথে তোলা ছবি পোস্ট করে গৌতম লেখেন, আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২। পোস্টের সাথে এক অন্তঃসত্ত্বা নারীর ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয় বরং একটু সাসপেন্স বজায় রেখে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সাথে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মাথায় তারা দুই থেকে তিন হচ্ছেন।

২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগনের সাথে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

কাজল আগরওয়াল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *