২০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অপেক্ষা ফুরোল টাইগারদের। সাকিব আল হাসানের জন্য অপেক্ষাটা আরও দীর্ঘ ছিল। তিনি মাঠে ফিরেছেন প্রায় ১৬ মাস পর। তবে টাইগার অলরাউন্ডারের প্রত্যাবর্তনটা হল রাজসিক। ফিরেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় বল হাতে প্রত্যাশার চেয়েও ভালো করেছেন সাকিব। ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। তার অফ স্পিন ও অভিষিক্ত হাসান মাহমুদের গতির শিকার হয়ে ৩২.২ ওভারে ১২২ রানে অলআউট হয় উইন্ডিজ।
বল হাতে নৈপুণ্য দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও সফল সাকিব। দলের জয়ে করেন ১৯ রান। তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ জিতে ৬ উইকেটে।
লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতেন সাকিব।
সাকিব আল হাসান/এসকেএম
















Leave a Reply