স্থলমাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু

০২ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার স্থানীয় পুলিশ জানায়, এ অঞ্চলে সোমবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। খবর: সিনহুয়া।

কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে দক্ষিণ ওয়াজিরিস্তানসহ উপজাতীয় বিভিন্ন এলাকায় জঙ্গিরা বহু সংখ্যক স্থলমাইন পেতে রেখেছে।

খায়বার পাকতুনখয়া প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান জঙ্গি তৎপরতার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৃথক সশস্ত্র অভিযান চালিয়ে এ এলাকা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে সফল হয়েছে।

পাকিস্থান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *