কওমিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

২৯ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): করোনা মোকাবেলায় কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু এখন করোনা ভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে দেশে করোনা সংক্রমণ আবার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *