ট্রেন লাইনচ্যুত ব্যাপক প্রাণহানি

০২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): তাইওয়ানের পশ্চিমাঞ্চলে টানেলের মধ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ৭২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আরও অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধানকর্মীরা।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। খবর: আলজাজিরা।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দেশটির গণমাধ্যমগুলো বলছে ৩৫০ আরোহী নিয়ে তাইতুং শহরে যাত্রা করছিল ট্রেনটি। কিন্তু স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেলে ঢোকার পরই ঘটে দুর্ঘটনা। টানেলের দেয়ালের সাথে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় অন্তত চারটি বগি। হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারাও।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম