বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা

১৬ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে প্রবাসী বাংলাদেশিদের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আসা যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজেটিভ শনাক্তের হার বেড়ে যাওয়ায় কোরিয়ান সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসার নিষেধাজ্ঞা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ এপ্রিল শুক্রবার (আজ) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

স্মর্তব্য, গত বছরের ২৩ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা এবং বিমান চলাচল স্থগিত করে দক্ষিণ কোরিয়া।

ভিসা নিষেধাজ্ঞা/আরএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *