২৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ৮৮ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১০ হাজার ৮৬৯ জন। এদের মধ্যে ৬২ জন পুরুষ ও ২৬ জন নারী। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৮৯৬ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। গতকালের চেয়ে আজ ৩৮৫ জন কম শনাক্ত হয়েছেন।
দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ৩ হাজার ৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৯ লাখ ৩২ হাজার ৮০টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৭০ হাজার ৯২৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭ হাজার ২৬৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম















Leave a Reply