২৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শনে সঞ্জীবিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে। বাংলাদেশের ভিন্নধারার এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে শিগগিরই সঙ্গীত, নাট্যকলা, ফ্যাশন ডিজাইন ও ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি শুরু হবে।

ইউজিসি থেকে পাওয়া শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদনপত্র বিষ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদের হাতে তুলে দিচ্ছেন ট্রাস্টি বোর্ডের সচিব রবিন খান।
অনুমোদন প্রাপ্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খান বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতি কৃতজ্ঞ। এই বিশ্ববিদ্যালয় দেশের সংস্কৃতিবান শিক্ষানুরাগীদের প্রত্যাশা পূরণে যেন ভূমিকা রাখে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি তাদের পাথেয়।

রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
জানা গেছে, আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টিতে নানা ধরনের উদ্ভাবনী পদ্ধতির সংযোজন করা হবে। এর মাধ্যমে শিক্ষাপ্রণালি আনন্দদায়ক হবে এবং উচ্চশিক্ষা উৎকর্ষ সাধনের বাহন হবে।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে ০১৩২৩৭২৮৮৮১ নম্বরে। এছাড়াও বিস্তারিত তথ্য জানা যাবে www.tuca.edu.bd ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, লিংকডইন ও ট্যুইটারে।
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং খ্যাতনামা শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে রয়েছেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। অধ্যাপক শাহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ৮০-এর দশকে তিনি জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ট্রাস্টি বোর্ডে আছেন রবিন খান, অধ্যাপক নজরুল ইসলাম এবং শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, স্থপতি ফরহাদ রেজা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, সাইদুর রহমান সজল, নাজমুল আহসান সরকার, নীলু আহসান, জসিম উদ্দিন, ডক্টর মেঘনা তাহসিন রেজা, নার্গিস আক্তার সুমি, নাওয়ার লায়লা বুলু, নজরুল ইসলাম ও রাফায়াত উল ইসলাম খান।
বিশ্ববিদ্যালয়টির অন্যান্য সংবাদ পাওয়া যাবে http://www.artnews.com.bd –তেও।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়/এএমএম/কিউটি
















Leave a Reply