চিনের টিকা উৎপাদনের সিদ্ধান্ত

২৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): রাশিয়ার পর এবার চিনের টিকা দেশে উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। জাতীয় অর্থনৈতিক সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি দেশের কয়েকটি ওষুধ কোম্পানির মাধ্যমে এ টিকা উৎপাদনের অনুমোদ দিয়েছে।

বুধবার জাতীয় অর্থনৈতিক সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম ম্তফা কামাল।

নিজের দেশের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ভারত। তাই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে টিকা সরবরাহ করতে পারেনি তারা। এমন অবস্থায় সরকার রাশিয়া ও চিন থেকে টিকা আনার সিদ্ধান্ত নেয়। একই সাথে দেশ দুইটির টিকা বাংলাদেশেই উৎপাদনের বিষয়ে চুক্তি করেছে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ সব তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে এ বিষয়ে (দেশে রাশিয়া ও চিনের টিকা উৎপাদন) সিদ্ধান্ত হয়েছে। পরে যে সব কোম্পানির সাথে দেশ দুইটির চুক্তি হবে তারা টিকা উৎপাদন শুরু করবে। তবে সরকারের পক্ষ থেকে আজ অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে, গত ২২ এপ্রিল রাশিয়ার সাথে যৌথভাবে করোনার টিকা উৎপাদন চুক্তি সাক্ষরিত হয়। বাংলাদেশ যৌথভাবে উৎপাদনের পাশাপাশি রাশিয়া থেকে বাণিজ্যিকভাবেও টিকা কিনবে।

এই অনুমোদনের ফলে বাংলাদেশে রাশিয়ার স্পুতনিক-ভি এবং চিনের সিনো ভ্যাকসিন উৎপাদনের দ্বার উন্মোচিত হলো।

চিনের টিকা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *