১২ জেলায় ডিসি নিয়োগ

৩১ মে ২০২১ (নিউজ ডেস্ক): ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশ্রাসন মন্ত্রণালয় থেকে নিয়োগের এই আদেশ জারি করা হয়েছে। প্রথমবারের মত এবার ২৪তম বিসিএস কর্মকর্তাদের নিয়োগ দেয়া হলো।

সোমবার খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, পটুয়াখালী, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, নরসিংদী, সাতক্ষিরা, মুন্সিগঞ্জ, পঞ্চগড় ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন। এছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারকে খুলনায় একই পদে বদলি করা হয়েছে।

নতুন ডিসিদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) জহুরুল ইসলামকে পঞ্চগড়,  প্রধানমন্ত্রী কার্যালয়ে সংযুক্ত উপ-সচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নরসিংদী, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষিরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব কাজী নাহিদ রসুলকে মুন্সিগঞ্জ ও  জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব শামীম আহমেদকে নাটোরে ডিসি করা হয়েছে।

ডিসি বদলী/আরএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *