১১ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইয়েমেন): ইয়েমেনের মারিবে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২৭ জন।
বৃহস্পতিবার দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মারিব কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ আল শাহাদাদি বলেন, মারিবের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ইয়েমেনের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হুতি বিদ্রোহীরা দুটি ব্যালাস্টিক মিসাইল ছুড়ে এবং দুটি ড্রোনের সাহায্যে হামলা চালায়।
এর আগে গত শনিবার হুতি বিদ্রোহীদের হামলায় নিহত হয় ২১ জন।
ইয়েমেন/এসকেএম















