আবাসিক এলাকায় বিস্ফোরণ

২৩ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): পাকিস্তানের লাহোরে একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।

বুধবার লাহোরের জোহার শহরের একটি হাসপাতালের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

পাঞ্জাবের চিফ মিনিস্টার উসমান বুঝদার পুলিশের আইজিকে এ ঘটনার তদন্ত দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

বিস্ফোরণ/এসকেএম