পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত

২৫ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): পাকিস্তানে বেলুচিস্তানের সিবি জেলার সানগান এলাকায় টহলরত দলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় ৫ সেনা সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন অনলাইন।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতরা হলেন, হাবিলদার জাফর আলি খান, ল্যান্স নায়ক হিদায়েতউল্লাহ, ল্যান্স নায়ক নাসির আব্বাস, ল্যান্স নায়ক বশির আহমেদ ও সিপাহি নুরুল্লাহ।

সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ নিন্দা জানিয়েছেন। নিহত সেনাদের রুহের শান্তি কামনা করেছেন।

পাকিস্তান/এসকেএম

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলা

http://artnewsbd.com