হাশেম খাঁন সংসদ সদস্য নির্বাচিত

২৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লা-৫ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণপাড়া-বুড়িচংয়ের এই আসনের উপ-নির্বাচন থেকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আবুল হাশেম খাঁন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আবুল হাশেম খাঁন

শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, ২০ জুন জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতিকের প্রার্থী জসিম উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ফলে আওয়ামী লীগের আবুল হাশেম খাঁন আসনটিতে একক প্রার্থী হন। ২৪ জুন প্রতিক বরাদ্দের দিন তাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কাউকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আসতে উৎসাহিত করা হয়নি। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাশেম খাঁনকে চিঠির মাধ্যমে তার জয়ের বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু কোভিড-১৯ রোগে মারা যান। এরপর ২১ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।

উপ-নির্বাচন/টিটি/রমু

সংসদ: উপ-নির্বাচনে জয়ীদের শপথ

http://artnewsbd.com