২৯ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নেপাল): নেপালে ডিজিটাল ভিসা পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে বাতিল হলো দেশটিতে ৪৫ বছর ধরে হাতে লেখা ভিসার পদ্ধতি।
সোমবার নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিষ্ণু প্রসাদ পডেল এ নতুন পদ্ধিতির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে পডেল বলেছেন, এটি নেপালী ভিসাকে আরও বিশ্বাসযোগ্য করবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে।
এদিকে অভিবাসন দপ্তর এক বিবৃতিতে বলেছে, ডিজিটাল পদ্ধতির কারণে ভিসার নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও দৃঢ় হবে।
এছাড়া ডিজিটাল পদ্ধতির কারণে ভবিষ্যতে ই ভিসা ইস্যু করারও পথ তৈরি হয়েছে বলে অভিবাসন দপ্তরের কর্মকর্তা ঝংকানাথ দাকাল জানান। উদ্বোধনী দিনে বিদেশীদের জন্য দেড়শ’রও বেশি ডিজিটাল পাসপোর্ট তৈরি করা হয়েছে। একজন পর্তুগীজ প্রথম এ ধরনের ভিসা গ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
নেপাল/এসকেএম
মৈত্রী সেতু বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের বাণিজ্য সহজ করবে















