শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

২৯ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণ না কমায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও একমাস বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানও হয়েছে। সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংক্রমণ কমলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে

উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম

টিকা দিয়েই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে

http://artnewsbd.com