সালমানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

০৯ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): বলিউড তারকা সালমান খান ও তার বোন আলভিরা খান অগ্নিহোত্রিসহ আটজনকে জালিয়াতির অভিযোগে সমন পাঠিয়েছে পুলিশ।

আগামী ১৩ জুলাইয়ের মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। খবর: হিন্দুস্তান টাইমস।

অভিয়ুক্তরা সবাই ‘বিং হিউম্যান ফাউন্ডেশন’-এর সাথে যুক্ত। জানা গেছে, অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী এ অভিযোগ করেছেন।

ওই ব্যবসায়ীর অভিযোগ, তিনি ‘বিং হিউম্যান জুয়েলারি’ ব্র্যান্ডের জন্য সম্প্রতি তিন কোটি টাকা দিয়ে একটি এক্সক্লুসিভ শোরুম খোলেন। তাকে সব রকম সহায়তা করার আশ্বাস দেয়া হয়েছিল সালমানের এই ব্র্যান্ডের পক্ষ থেকে। পাশাপাশি এই শোরুমে রাখার জন্য সামগ্রীও পাঠানোর কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনও কোনও সামগ্রী পাঠানও হয়নি বিং হিউম্যানের পক্ষ থেকে।

এ বিষয়ে চণ্ডিগড় থানার এসপি কেতন বনশাল জানান, তাদের ১৩ জুলাই পর্যন্ত সময় দেয়া হয়েছে। কোনও অপরাধের ঘটনা ঘটে থাকলে ততক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসপি।

সালমান খান/এসকেএম