১৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহন হয়েছেন। এদের মধ্যে ছয় চীনা নাগরিক ও দুই পাকিস্তানি সেনা রয়েছেন।
বুধবার (১৪ জুলাই) পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের পুলিশ পরিদর্শকের প্রধান মোয়াজ্জেম যাহ আনসারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, বুধবার সকালে আপার কুহিস্তানের দাসু বাঁধ প্রকল্পে ৩০ চীনা প্রকৌশলীকে নিয়ে যাচ্ছিল বাসটি। এসময় বাসটিতে বিস্ফোরণ হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে কিংবা বাসের মধ্যেই বিস্ফোরক জাতীয় বস্তু ছিল।
জানা যায়, হতাহতদের উদ্ধারে এয়ার অ্যাম্বুলেন্সেও ব্যবহার করা হয়েছে। এখনও একজন চীনা ইঞ্জিনিয়ার ও একজন পাকিস্তানি সেনা নিখোঁজ রয়েছেন।
বিস্ফোরণ/এসকেএম















