২১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): আফগানিস্তানের জন্য সমাধান বের করতে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাবে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনে যুক্তরাজ্য তালেবানের সাথে কাজ করবে।
শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর: রয়টার্স।
বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।
উল্লেখ্য, রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবান। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তারা শান্তি চায়। পুরোনও শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এবং শরিয়া আইন অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান দেখাবে।
বরিস জনসন/এসকেএম
















Leave a Reply