২৩ আগস্ট ২০২১ (বিনোদর ডেস্ক): তামিল চলচ্চিত্র অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই অভিনেত্রীর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে।
শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খবর: ইন্ডিয়া গিলট্জ।
খবরে বলা হয়, জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। পুলিশের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন এ অভিনেত্রী। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সাথে বিচ্ছেদ হয় তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় হতাশায় ভুগছিলেন।
এর আগে ২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন এ নায়িকা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার। তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আলেকজান্দ্রা জ্যাভি/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply