করোনায় আরও ৫১ জনের মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৫১ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ৯৩১ জন মারা গেছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৭৪ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭১ জন। শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ।

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন।

আরও পড়ুন: কুমিল্লায় আওয়ামী লীগের আস্থা প্রাণ গোপালে

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *