০১ অক্টোবর ২০২ (আন্তর্জাতিক ডেস্ক, উত্তর কোরিয়া): আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সদ্য ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি একেবারেই নতুন বলে উল্লেখ করেছে দেশটি।
উত্তর কোরিয়ার রাষ্টীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছ কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে জানা যায়, বৃহস্পতিবার ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি নতুন তৈরি করা। এটি অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।
এর আগে মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কিম জং উনের দেশ। সেটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে পরে জানানও হয় দেশটির পক্ষ থেকে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, এ অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য যুদ্ধক্ষমতা রয়েছে। অন্যান্য নতুন প্রযুক্তিও সংযুক্ত করা হয়েছে।
করোনার মধ্যে তীব্র খাদ্য সংকট সত্ত্বেও অস্ত্র পরীক্ষ কমায়টি দেশটি। একই সাথে জাতিসংঘের অ্যাটমিক এজেন্সি জানায়, উত্তর কোরিয়া তাদের ইয়ংবেয়ন পারমাণবিক চুল্লি ফের চালু করেছে বলে মনে হচ্ছে। চুল্লিটিতে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করা হতো।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply