করোনা হাসপাতালে আগুন

২ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): রোমানিয়ায় একটি করোনা হাসপাতলে অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দেশটির পূবাঞ্চলীয় শহর কোনস্তানতিয়াতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: আনাদোলুর।

উদ্ধারকর্মীরা জানায়, কনস্টান্টায় করোনা রোগীদের যেখানে চিকিৎসা দেয়া হতো সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেখান থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে আনা হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

দেশটির সিলভি কোসা প্রিফেকচারে হাসপাতালটির অবস্থান। ওই প্রিফেকচারের প্রধান বলেন, যখন আগুন লাগে সে সময় হাসপাতালে ১১৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১০ জন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

এর আগে গত জানুয়ারিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যু হয়। এর দুই মাস পর দেশটির উত্তর-পূবাঞ্চলে পিয়াত্রা নিয়ামত শহরের একটি হাসপাতাল অগ্নিকাণ্ডে ১৫ রোগী নিহত হন।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *