অনুষ্ঠানে চড় খেলেন নবনিযুক্ত গভর্নর

২৪ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে সম্প্রতি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবেদীন খোররম। এ উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিন্তু নাটকীয়ভাবে তার ওই অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। গভর্নরের বক্তৃতার সময় দর্শকের সারি থেকে এক ব্যক্তি সরাসরি মঞ্চে উঠে বক্তৃতারত গভর্নরের মুখে চড় মারেন।

শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

পূর্ব আজারবাইজান প্রদেশের ওই অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকা একটি অনুষ্ঠানে এ রকম হামলার ঘটনা ইসলামিক প্রজাতন্ত্রের নিরাপত্তার একটি অস্বাভাবিক লঙ্ঘন বলে জানিয়েছে আরব নিউজ।

আরব নিউজ জানায়, খোররম প্রাদেশিক রাজধানী তাব্রিজে আয়োজিত ওই অনুষ্ঠানের মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে খোররমকে চড় মারেন। এরপর খোররমকে ধাক্কাও দেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই নিরাপত্তা কর্মীরা এসে ওই ব্যক্তিকে সরিয়ে নেন।

এর পর অবশ্য খোররম মঞ্চে ফিরে গিয়ে নিজের বক্তব্য দেয়া শুরু করেন। তিনি বলেন, আমি অবশ্যই ওই ব্যক্তিকে চিনি না। যদিও আমি এব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু আপনাদের জানা উচিত, আমি যখন সিরিয়ায় ছিলাম তখন আমাকে দিনে ১০ বারেরও বেশি শত্রুরা বেত্রাঘাত করত এবং মারধর করত। আমার মাথায় ১০ বারেরও বেশি লোড করা বন্দুকও ঠেকিয়েছে তারা। আমরা মনে হয় ওই ব্যক্তিকে সেই শত্রুদের কেউ। তবে আমি তাকে ক্ষমা করে দিলাম।

যদিও এহেন আক্রমণের পেছনের কারণ জানা যায়নি। তবে নতুন এই গভর্নর এক সময় দেশটির আধাসামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। এক পর্যায়ে তিনি সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে অপহৃত হন বলেও শোনা যায়। তবে ব্যক্তিগত শত্রুতার জেরে এভাবে অনুষ্ঠানে তাকে প্রকাশে চড় মারা হয় বলে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে।

ইরান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *