উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস খাদে

৩১ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

রোববার সকালে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে ১৭০ কিলোমিটার দূরে তিউনি নামে প্রত্যন্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এসময় এলাকাবাসীও উদ্ধারকাজে এগিয়ে আসেন।

চক্রতা থানার ওসি সতেন্দ্র ভাতি গনমাধ্যমকে জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্ঘম এলাকায় অবস্থিত। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের নিয়ে উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালাচ্ছেন।

দুর্ঘটনাকবলিত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ৩০০ মিটার নিচে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *