৬ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের ঝাদড়খণ্ডে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝাড়খণ্ডের পাকুড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলপিজি সিলিন্ডার ভর্তি ট্রাকের সাথে দেওঘরগামী নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, বাস-ট্রাকের সংঘর্ষে দুটি গাড়ির একে অপরের ভেতরে ঢুকে যায়। গ্যাস কাটার দিয়ে বাস কেটে আহতদের উদ্ধার করা হয়। সম্ভবত কুয়াশার করণে এ দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিণ্ডারগুলো সুরক্ষিত ছিল। তবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আরও প্রাণহানি ঘটার সম্ভাবনা ছিল।
জেলা প্রশাসন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply