৬ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট শিশুসহ ১২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার স্থানীয় সময় সকালে ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: এপি।
জানা যায়, ভবনটিতে ২৬ জন বসবাস করতেন। তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে কতজন ছিল তা জানা যায়নি।
ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, ওই ভবনটি ফিলাডেলফিয়ার পাবলিক হাউজিং কর্তৃপক্ষের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না যে কীভাবে আগুন লেগেছে। তবে তারা এ বিষয়ে তদন্ত করছেন বলে জানান তিনি।
দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত ১০০ বছরে অগ্নিকাণ্ডে এত বেশি মানুষ মৃত্যুর ঘটনা এই শহরে ঘটেনি। এই ভবনটিতে ৪টি স্মোক অ্যালার্ম ছিল। কিন্তু সেগুলো ওই সময় কাজ করেনি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply