৯ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের খ্যাতিমান গায়ক অরিজিৎ সিং। মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে তিনি মুম্বাইয়ের বাড়িতে আইসোলেশনে আছেন।
শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজ থেকে নিজের করোনা শনাক্তের কথা জানিয়েছেন এই কণ্ঠশিল্পী। খবর: আনন্দবাজার পত্রিকা।
গত জুন মাসে করোনা আক্রান্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলেন অরিজিৎ। জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা।
বহরমপুরে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ধৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ৫টি হাইফ্লো নেজাল অক্সিজেন (এইচএফএনও) মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দপ্তরকে দেয়া হয়েছে।
এ ছাড়া করোনা আবহে গ্রামের মানুষদের সাহায্য করতে অনলাইন কনসার্ট করেছিলেন। সেখান থেকে যা আয় হয়েছিল, তার সবটাই গ্রামের চিকিৎসার জন্য দান করেছিলেন তিনি। তবে এবার নিজে আক্রান্ত হয়ে চার দেয়ালের ঘেরাটোপে গায়ক।
অরিজিৎ সিং/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply