১২ বছরের ঊর্ধ্বে যে কোনও শিক্ষার্থী টিকা নিতে পারবে

১০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে বারো বছরের ঊর্ধ্বে যে কোনও শিক্ষার্থী টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

রোববার করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কারিগরি কমিটির সাথে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

শিক্ষার্থী আইডি কার্ডের সাহায্যে যে কোন কেন্দ্রে গিয়ে করোনার টিকা গ্রহণ করতে পারবে। এ ছাড়া আইডি কার্ড না থাকলে রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে।

তিনি বলেন, চলতি মাসেই দেশের সব শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়নি। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা থেকে বেশি পিছিয়ে রয়েছে। সে কারণে আগামীকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে বৈঠক করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের প্রতি জোর দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেই তা করা হবে। টিকা গ্রহণকারীরা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। আর যারা এখনও টিকা নিতে পারেনি এবং অসুস্থ থাকবে তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে পারবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে নিয়মিত মনিটরিং করা হবে।
এ ছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সাথে প্রতি সপ্তাহে বৈঠক করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনতে এ কার্যক্রম সহজীকারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *