১৫ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আগামী মে মাসের দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে বলে ধারণা করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্তোভিচ। তার ধারণা, ওই সময়ের মধ্যে প্রতিবেশীকে আক্রমণের মতো যথেষ্ট সক্ষমতা মস্কোর থাকবে না। যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদগুলো ফুরিয়ে আসবে তখন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সোমবার রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্তোভিচ এক ভিডিওতে বলেন, যুদ্ধ কখন শেষ হবে, তা নির্ভর করছে ক্রেমলিনের রসদ কত দিন থাকবে তার ওপর। ‘আমি মনে করি, তা মে মাস পার হবে না, মে মাসের শুরুর দিকেই তা ঘটবে। এর অনেক আগেই আমাদের একটি শান্তিচুক্তি করা প্রয়োজন। আমরা তা দেখছি। আমি সবশেষ সম্ভাব্য তারিখ নিয়ে কথা বলছি।
আরও পড়ুন: ইউক্রেনের টিভি টাওয়ারে রাশিয়ার হামলা
এদিকে গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সেনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। ইউক্রেনে এমন প্রতিরোধের মুখে পড়বেন, তা তারা ভাবেননি। তাই অস্ত্র-গোলাবারুদ রেখে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন তারা। তাদের ফেলে যাওয়া অস্ত্র ইউক্রেনকে রক্ষায় ব্যবহার করা হচ্ছে।
মঙ্গলবারও রাশিয়ার সাথে শান্তি আলোচনা চলবে বলে জানিয়েছেন জেলেনস্কি। ফেসবুকে দেয়া একটি ভিডিও বার্তায় গতকাল (সোমবার) তিনি বলেন, আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। অবশ্য তিনি আরও বলেন, তবে এখন দেখা যাক, কী হয়। আগামীকালও (মঙ্গলবার) আলোচনা চলবে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply