রাশিয়ার সাথে বিমান চলাচল স্থগিত করল ভিয়েতনাম

২৩ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার সাথে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। ২৫ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরা।

ভিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাথে ভিয়েতনামের বিমান চলাচল সম্পর্কিত পদ্ধতি, প্রয়োজনীয়তা এবং নিয়মাবলি পর্যালোচনা করার জন্য স্থগিতাদেশ আরোপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ভিয়েতনামের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগ থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রকাশ্য বিরোধিতা কিংবা নিন্দা প্রকাশ করেনি দেশটি।

ভিয়েতনাম/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *