২৩ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন। সে ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। এখন তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজের উন্নয়নে অবদান রাখছেন।
শনিবার নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ তাদের মায়েদের মোবাইলে পৌঁছে দেয়া হচ্ছে।
সাধন চন্দ্র বলেন, দেশে মানুষ বাড়ছে কিন্তু আবাদযোগ্য জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে। অন্যদিকে সরকারের দূরদৃষ্টিসম্পন্ন কৃষিবান্ধব নীতি ও কৃষকের অক্লান্ত পরিশ্রমে কৃষি উৎপাদন বাড়ছে। একারণে ১৬ কোটি মানুষের দেশে খাদ্যসংকট নেই।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহজাহান হোসেন এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী।
মন্ত্রী এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও ১৪০ জনের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।
খাদ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply