২৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে জয়শঙ্করকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় বিএএফ-এর বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছান এস জয়শঙ্কর। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
সফরে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেনের সাথেও আলোচনা করেন।
এর আগে ২০২১ সালের মার্চ মাসে জয়শঙ্কর সবশেষ বাংলাদেশ সফর করেছিলেন।
জয়শঙ্কর/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply