৬ মে ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।
শুক্রবার রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এবারের ঈদে বিগত যে কোন সময়ের তুলনায় সড়ক ভালো থাকায় মানুষের মুখে হাসি দেখতে পেয়ে ওবায়দুল কাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, মানুষ নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোন ভোগান্তি হয়নি। তবে মানুষের ভোগান্তি না হওয়াতে বিএনপির কষ্ট পেয়েছে। কারণ মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটে একজন ক্রাইসিস ম্যানেজার। শেখ হাসিনা তার দূরদর্শী রাজনীতি দিয়ে সব সংকট মোকাবেলা করেন এবং করছেন।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply