এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ১২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। একইভাবে অটোগ্যাসেরও দাম বেড়েছে।

রোববার অনলাইনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল জানান, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম ২৫ ডলার কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতিকেজিতে এক টাকা দাম বাড়ানো হয়েছে।

এর আগে প্রতি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪২ টাকা। গত জুন মাসে দাম কমে এ মূল্য নির্ধারণ হয়। এর আগে মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

এদিকে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এলপিজি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *