কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

৫ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। গত বছরের চেয়ে ৭ টাকা বাড়িয়ে এ বছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা। খাসির চামড়া গতবারের চেয়ে তিন টাকা বাড়িয়ে ১৮ থেকে ২১ টাকা। বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবারন কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়াও তথ্যসচিব, শিল্প সচিবসহ চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্টরা।

এ সময় বাণিজ্যমন্ত্রী গতবারের চেয়ে কিছুটা দাম বাড়িয়ে চামড়ার মূল্য নির্ধারণের ঘোষণা দেন। ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বছর পশু জবাইয়ের তিন থেকে চার ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ দিতে হবে বলেও জানানো হয়। লবণ ছাড়া চামড়া সংগ্রহ করা যাবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।

পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের কাছে ঢাকা ও ঢাকার বাইরে গরু, খাসি এবং বকরি/ছাগলের কাঁচা চামড়ার মূল্য তুলে ধরেন। তিনি জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। গত বছর যা ছিল ৪০ থেকে ৪৫ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিল ৩৩ থেকে ৩৭ টাকা।

এ ছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা, গত বছর যা ছিল ১৫ থেকে ১৭ টাকা। তবে বকরির চামড়ার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ চামড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘোষিত মূল্যের সাথে একমত পোষণ করেন।

ঈদুল আজহা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *