পদ্মাসেতু দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বাড়তি আনন্দ

১০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতু পাড়ি দিয়ে ঈদের নামাজ আদায় করতে পারায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যোগ হয়েছে বাড়তি আনন্দ। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান।

রোববার সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পদ্মাসেতু চালুতে দক্ষিনাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ফেরিঘাটে দীর্ঘ ভোগান্তির কারনেই বিগত ঈদে সময় মত বাড়ি ফিরতে না পারায় আনন্দ মাটি হয়ে যেতো। পদ্মাসেতু উদ্বোধনের পর প্রথম ঈদে সবাই একসাথে ঈদের নামাজ পড়তে পারাটা বাড়তি আনন্দ।

তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগের মাস। সেই ত্যাগ স্বীকার করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

শাজাহান খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *