২৪ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): ক্রিকেট খেলতে গিয়ে আচমকা মাঠেই মারা গেলেন ভারতের টিভিসিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীপেশ ভান। তার বয়স হয়েছিল ৪১ বছর।
‘ভাবিজি ঘর পর হ্যায়’ হিন্দি ধারাবাহিকে মালখান চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন এ অভিনেতা। এছাড়া ‘তারক মেহত কা উলটা চশমা’ নামের জনপ্রিয় কমেডি ধারাবাহিকেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার দেরি করে শুটিং থাকার কারণে নিজের বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলছিলেন দীপেশ ভান। খেলার মধ্যে হঠাৎ অসুস্থ বোধ করেন। হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। এর পরেই তার নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত ততক্ষণে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও চিকিৎসকরা কিছুই জানাননি।
দীপেশের আকস্মিক মৃত্যুর খবরে বিস্ময় ছড়িয়েছে ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রিতেভ। অনেক তারকা অভিনেতা ও অভিনেত্রী তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
‘ভাবিজি ঘর পর হ্যায়’ ও ‘তারক মেহত কা উলটা চশমা’ ছাড়াও ‘এফআইআর’, ‘মে আই কাম ইন ম্যাডাম’-এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন দীপেশ। ২০১৯ সালে বিয়ে করেন অভিনেতা। এক বছর আট মাস বয়সের ছেলে রয়েছে তার।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply