২৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ এর ১২১ তম জন্মদিন পালিত হয়েছে। ব্রিটিশবিরোধী সংগ্রাম ও টঙ্ক আন্দোলনের এই মহানায়কের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পোস্তগোলা মহাশ্মাশানে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সূত্রাপুর থানা কমিটি ও ৪৩, ৪৫, ৪৬ নং ওয়ার্ডের নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।
শ্রদ্ধাঞ্জলি শেষে কমরেড বিকাশ সাহার সঞ্চালনায় ও থানা কমিটির সভাপতি কমরেড আবু তাহের বকুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রিয় নেতা আসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের জাহিদ হোসেন খান, সাইফুল ইসলাম সমীর ও গোলাম রাব্বী খান।
জাতীয় জীবনে অসাধারণ অবদান রাখার জন্য কমরেড মণি সিংহ ২০০৪ সালে ‘স্বাধীনতা পদকে” ভূষিত হন।
কমরেড মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলিকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছরের মধ্যে বাবা কালি কুমার সিংহের মৃত্যু হলে ঢাকায় তার মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরেন সিংহের বাড়িতে চলে আসেন। মণি সিংহের মা সরলা দেবী ছিলেন তৎকালীন ময়মনসিংহ জেলার সুসঙ্গ দুর্গাপুরের জমিদারদের বড় বোন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পরে পূর্ণ গণতন্ত্র ও শোষণ মুক্ত সমাজের আদর্শকে যারা সামনে এনেছেন মণি সিংহ তাদেরই একজন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত পাটির দ্বিতীয় কংগ্রেসে মণি সিংহ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালের ২৩ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ পড়েন। ৮৪ বছর বয়স পর্যন্ত সক্রিয়ভাবে পার্টির দায়িত্ব পালন শেষে ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্মরণসভাটি কমিউনিস্ট ইন্টারন্যশন্যাল গাওয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
কমরেড মণি সিংহ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply