বিএনপি নাশকতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ

৩০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপি নাশকতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেন, বিএনপি যদি রাজনীতির নামে আবার ভাংচুর, বিশৃংখলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে- তাহলে সরকার যেমন ব্যবস্থা নেবে, তেমনি জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরাও তাদের প্রতিহত করবে।

মঙ্গলবার সকালে নাটোরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ২০১৩-১৪-১৫ সালে মানুষের ওপর আক্রমণ করেছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে। সেই সময় দিনের পর দিন অবরোধের পর অবরোধ করে মানুষের মানবাধিকার লংঘন করা হয়েছে। বিএনপি যদি আবার সেই পথে হাঁটে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য জনগণের সাথে থাকবে। জনগণ তাদেরকে আর সেই কাজ করার সুযোগ দেবে না।

ডক্টর হাছান মাহমুদ বলেন, আবার যদি বিএনপির দুষ্কৃতিকারীরা বা তাদের ছত্রছায়ায় কেউ এ ধরণের অপকর্ম করে- তবে প্রশাসনও বসে থাকবে না, কারণ জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব।

বিএনপি-জায়ায়াত ঐক্য প্রসঙ্গে ডক্টর হাছান বলেন, গতকাল মির্জা ফখরুল সাহেবকে এ নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি উত্তর এড়িয়ে গেছেন। এই এড়িয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি আসলে স্বীকার করে নিয়েছে জামাত-বিএনপির ঐক্য অবিচ্ছেদ্য। তাদের ঐক্য সবসময় আছে এবং থাকবে।

বিটিভি নাটোর উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন বিষয়ে সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে এই উপকেন্দ্রট স্থাপন করেছিলেন। তিনি উত্তরা গণভবনে মন্ত্রিসভার সভাও করেছিলেন এবং সেটিকে উপলক্ষ করে এখানে এই উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। আজকে আমরা এখানে নতুন ভবন উদ্বোধন করেছি।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *