বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা

১ সেপ্টেম্বর ২০২২ (স্পোর্টস ডেস্ক): বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে। বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহষ্পতিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেইতো সহিংসতা আর সন্ত্রাস এবং জনগণের সম্পদ নষ্ট ও নিজেদের মধ্যে মারামারি করা।

তিনি বলেন, বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেফতার, হয়রানি করা হয়েছে তা বলুন? অপরাধ করবেন, আবার অপরাধীকে ধরা যাবে না এটাতো হতে পারে না।

অপরাধী, সন্ত্রাসীদেও কোন দলীয় পরিচয় থাকতে পারে না এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না। আর বিএনপি সমর্থিত কোন অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে অভিযোগ কেন?

দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের অসংখ্য নজির আছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে। রাজনৈতিক ভাবে কোথাও কাউকে হয়রানি করা হচ্ছে না। অপরাধী মানেই দুর্বৃত্ত। দুর্বৃত্ত যে দলেরই হোক শাস্তির আওতায় আনতেই হবে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *