পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাও ছিলেন।

সোমবার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাতে জিও টিভি এ খবর জানিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে হেলিকপ্টারের দুই পাইলটও রয়েছেন।

তবে ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

এর আগে গত আগস্টেও পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও ছয়জন নিহত হন। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটি এক দিন নিখোঁজ ছিল। পরে বিধ্বস্ত অবস্থায় মুসা গথ অঞ্চলে সেটি পাওয়া গিয়েছিল। পরে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, খারাপ আবহাওয়ার কবলে পড়ে এটি বিধ্বস্ত হয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *