নিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রেস সচিব তোয়াব খান আজ রাজধানীর একটি হাসপাতালে দুপুর ১২টা ৪০ মিনিটে মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply