উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকবে না

নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের পড়ালেখা করার ক্ষেত্রে বয়স কোন বাধা হতে পারে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে বয়সের বাধা তুলে দিতে চাই আমরা। বিশ্ববিদ্যালয়গুলো এই কাজটি শিগগিরই করবেন। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রাকৃতিক দুর্যোগের সময় পরীক্ষা স্থগিত করা হবে কি না এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ কবলিত এলাকাতে পরীক্ষা স্থগিত থাকবে, অন্যত্র চলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও কারণে যদি কোথাও সমস্যা হয়, তাহলে সেখানকার পরীক্ষাই শুধু স্থগিত থাকবে, দেশের অন্য স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলবে।

তিনি বলেন, এবার যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে সারাদেশে পরীক্ষার বন্ধ করতে হলো, এটা স্বাভাবিক যে একটা পরীক্ষার একটা ফ্লো থাকে, আমরা তৈরি হতে থাকি পরীক্ষার জন্য। একটা সময় ও রুটিন ঠিক করা থাকে। হঠাৎ সেটায় ব্যাতয় ঘটলে তখন সমস্যা হয়। শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই এই সংকটের মধ্য দিয়ে যেতে হয়। সুতরাং এই বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *