ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল করেছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল করে তুলেছে। এমন মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন।

শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে একটি থিঙ্ক ট্যাঙ্ক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর: রয়টার্স।

সানা মারিন বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা ইউরোপের জন্য নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে। এ কারণে ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে।

‘আমি একেবারেই সত্যি কথাটা বলছি, ইউরোপ বর্তমানে যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া চলতে আমাদের বহু সমস্যায় পড়তে হবে’-যোগ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের বহু রাজনীতিকের সাথে কথা হয়েছে জানিয়ে সানা মারিন বলেন, তারা আমাকে বলেছেন যে, ইউরোপকে আরও শক্তিশালী হওয়া দরকার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে বহু অস্ত্র দিয়েছে। অর্থ সহায়তা দিয়েছে। মানবিক সহায়তা দিয়েছে। অথচ ইউরোপ এখনও শক্তিশালী হতে পারেনি।

সানা মারিন বলেন, ইউরোপের নিরাপত্তা, ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমাদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে।

এর আগে হেলসিংকিতে এক বক্তৃতায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির জন্য ইউরোপ চীনের ওপর অতিনির্ভর হয়ে পড়েছে। গোয়েন্দা ও কম্পিউটার শিল্পে আরও বিনিয়োগ করতে হবে আমাদের।

সানা মারিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *